ভিয়েনা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি: উপদেষ্টা আদিলুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। ফ্যাসিবাদের অনুসঙ্গগুলো থেকে যায়, এখনও রয়েছে। এগুলো উপড়ে ফেলতে হবে।’ এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘সংস্কারের জন্য ১১টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কীভাবে সম্পৃক্ত করা যায়, তা চিন্তা করতে হবে।’

‘টুওয়ার্ডস বাংলাদেশ টু পয়েন্ট জিরো’ এ প্রতিপাদ্য নিয়ে হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি: উপদেষ্টা আদিলুর

আপডেটের সময় ০৪:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪