ভিয়েনা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ফ্যাসিবাদ উৎখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব: হাসনাত আব্দুল্লাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সরকারকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জালিমের ওপর উদারতা মজলুমের ওপর অত্যাচার। ফ্যাসিবাদ উৎখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গণঅভ্যুত্থানের সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আব্দুল্লাহর জানাযায় কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা যতদিন না পর্যন্ত এ ফ্যাসিস্টের মুল উৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা রাজপথে থাকব।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহর বাবা, বড় ভাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ আরও অনেকে।

তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনে জুলাই-আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ আজ নিহত হন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোল। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্যাসিবাদ উৎখাত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব: হাসনাত আব্দুল্লাহ

আপডেটের সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪