ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৪২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮.৩০মিনিটে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহীন।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। আমরা সবাই তার কর্মী। তাই কর্মী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা মেজর হাফিজের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত অবস্থায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা মেজর হাফিজের হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে।

লালমোহন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফাহাদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, পৌরসভা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ফোরকান, লালমোহন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মো. এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৯:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪