ভিয়েনা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৬৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ৬ অক্টোবর নির্বাচনের পর আজই প্রথম সভায় বসেছেন তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি। সেখানেই সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে। শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরষ্কারের ঘোষণা দেয়া হয়।

এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন। এর আগে টানা দু’বার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। যদিও অর্থ পুরস্কারের কথাটা আগেই জানিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। তবে অংকাটা ছিল অজানা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে তা প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমে নারী দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ জয়ী মেয়েরা যে সুনাম বয়ে এনেছে, দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। এ জন্য আমাদের নতুন কমিটি তাদের দেড় কোটি টাকা দেবে। এটা আজ সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে গত ৩০ অক্টোবর সাফ ফাইনালে নেপালকে হারানোর পরের দিন বিসিবি নারী দলকে ২০ লাখ টাকা দেয়ার কথা জানায়। এরপর এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

আপডেটের সময় ১০:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪