ভিয়েনা ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, টিকিট বুকিং অফিস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেজন্যই মৃতের সংখ্যা এত বেশি। আজ সকাল ৯টার দিকে সেখান থেকে পেশওয়ারে যাওয়ার কথা ছিল জাফর এক্সপ্রেসের। সেসময়েই বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলেন, আহতদের বেশ কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশের সিনিয়র এসপি মুহাম্মদ বালোচ বলেন, এখন পর্যন্ত এটি আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে। তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, পেশওয়ারে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়ার আগমুহূর্তে স্টেশনে বিস্ফোরণটি হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

আপডেটের সময় ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪