ভিয়েনা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না টাঙ্গাইলে গনসমাবেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু 

টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,  দেশ কিভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপি নেতা কর্মীরা  ভালোভাবে বুঝে।  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে  অস্ত্র হাতে  যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া  দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা  করেছেন।
আর  ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান লড়াই সংগ্রাম করে  ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।  কাজেই দেশ কিভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে।  ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।
 আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল থানা সংলগ্ন খেলার মাঠে ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত  গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন,  ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ত্রিশ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল।
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এর সভাপতিত্বে  গণ সমাবেশে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদ সোহরাব, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন,  সম্পাদক এডভোকেট ফরহাদ  ইকবাল প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
Tag :
জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ

আপডেটের সময় ০৭:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪