ভিয়েনা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৩৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, যেদিন নির্বাচন হবে বিএনপি সেদিন ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়। সকলের মনজয় করে আমাদেরকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে, ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা যুবদলের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝাঁন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, মো. সোহেল আজীজ শাহীন, মো. সফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মো: জাকির ইমরান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান হাওলাদার, মো. নিরব হাওলাদার। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটের সময় ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪