ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাছে গুলির ঘটনায় নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কাছে এক বাড়িতে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) কিং কাউন্টির শেরিফ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গুলির এ ঘটনায় তিন শিশু ও দুজন পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। ওই বাড়িতে বসবাস করা এক কিশোরীও আহত হয়েছে।

শেরিফ দপ্তরের মুখপাত্র মাইক মেলিস ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, শেরিফের ডেপুটিরা কোনো বাধা ছাড়াই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রয়টার্স জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে।

শেরিফ দপ্তর জানায়, ফল সিটির একটি বাড়িতে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়, সোমবার ভোররাতে এমন কথা জানিয়ে অনেকে ফোন করলে ডেপুটিরা তাতে সাড়া দিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল সিয়াটল শহর থেকে ১৬ কিলোমিটার পূর্বে।

ওই বাড়ির এক প্রতিবেশীর কিছু মেডিকেল প্রশিক্ষণ থাকায় জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই তিনি গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হন।

হেফাজতে নেওয়া সন্দেহভাজন কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার অথবা বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাছে গুলির ঘটনায় নিহত ৫

আপডেটের সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪