ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

৪৩ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এই হিসেবে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন ৭৪১ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পত্রের সুপারিশক্রমে ২ হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে নিয়োগ প্রদান করা হলো। পাশাপাশি প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গতবছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪৩ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আপডেটের সময় ০৭:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪