ভিয়েনা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

আমার নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: আসিফ নজরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ভিডিও প্রকাশ করন। সেখানে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমার কথা বলে কেউ অবৈধ সুবিধা এবং চাঁদা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিন।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তার নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করছেন বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে এমন কাজ কেউ করলে পুলিশে ধরিয়ে দিয়ে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করে, ছবি তুলে। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছে। আমাকে অনেকে জানিয়েছে, এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি সত্য-মিথ্যা জানি না।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমার নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: আসিফ নজরুল

আপডেটের সময় ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪