ভিয়েনা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে : তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত আছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।’

সাতক্ষীরার কলারোয়ায় এক গণসংবর্ধনা সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শেষ হয়ে যায়নি। অনেক কাজ এখনো বাকী রয়েছে, আমাদের আরও সতর্ক হতে হবে। এখন চেনা শত্রুর সাথে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে ফাঁদে পা দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা আপনাদের আশেপাশেই রয়েছে। তাদের সম্পর্কে সতর্ক থাকুন, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের মোকাবেলা করুন।’

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী সকল শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত মানুষের উন্নয়ন ও কল্যাণের রাজনীতিই হবে বিএনপির রাজনৈতিক অনুপ্রেরণা।

তারেক রহমান বলেন, ‘আপনারা সবাই গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার আওয়ামী সন্ত্রাসীদের হাতে সীমাহীন ভাবে নির্যাতিত হয়েছেন। গত দেড় যুগ ধরে গুম খুন নির্যাতন, জমি-বাড়ী দখল, ব্যবসা নষ্ট করা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি। আজ শেখ হাসিনা ও তার দলবলকে কেমন অপমানজনক ভাবে পালাতে হয়েছে সেটাও আপনারা দেখেছেন।’

তারেক রহমান বলেন, এখানে আমের মৌসুমের সবচাইতে প্রথমে আম উৎপাদন হলেও আম সংরক্ষণ বা আমের রস কিম্বা আচার চাটনীর কোন কারখানা নেই। অথচ দেশে নাকি উন্নয়নের আর কিছু বাকী নেই।
তিনি বলেন, ‘আমি জানি আপনারা নিজেদের শ্রম আর বুদ্ধি দিয়ে এখানে ছাদের জন্য অসাধারণ সুন্দর মাটির টালি তৈরি করেন, সেটা ইটালিসহ ইউরোপের বিভিন্ন জায়গায় রপ্তানিও হয়, কিন্তু এগুলো আরো সামনে এগিয়ে নিতে কোন বড় কারখানা বানানোর চেষ্টা নেই সরকারের।’

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ৪ বছর কারাভোগ শেষে নিজ এলাকা সাতক্ষীরার কলারোয়ায় আসলে স্থানীয় বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে : তারেক রহমান

আপডেটের সময় ০৭:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪