ভিয়েনা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গুম-খুনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে- মেজর (অব:) হাফিজ উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, নির্যাতন, হত্যা ও গুমের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এলাকায় কোনো ধরণের চাঁদাবাজি ও মানুষের উপর কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না। যদি কেউ এসব করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বর্তমানে যে যেই পেশার সাথে আছেন সেখানে মনোযোগ দিয়ে কাজ করুন, মনে রাখবেন আমরা (বিএনপি) এখনো ক্ষমতায় আসিনি, কবে নির্বাচন হয় তার ঠিক নাই। সুতরাং সকলের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের মন জয় করার চেষ্টা করুন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে লালমোহন নাজিরপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় লঞ্চঘাটে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন নাজিরপুর লঞ্চঘাট এলাকা।

লঞ্চঘাট থেকে লালমোহন তার বাসভবনের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ২০১৮ সালের দুর্দিনে যারা আমার বাড়িতে ছিলো, পাশে ছিলো তারাই আমার খাটি কর্মী, তাদের সবাইকে আমি চিনি তাদের স্থান আমার অন্তরে, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ারা দেন মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ । বুধবার সকালে লালমোহন নাজিরপুর লঞ্চঘাটে তাকে গ্রহণ করার জন্য নেতাকর্মীগণ উপস্থিত হয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন লঞ্চঘাট এলাকায়। নিজ নির্বাচনী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক সফরে ৩দিনের জন্য এলাকায় এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গুম-খুনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে- মেজর (অব:) হাফিজ উদ্দিন

আপডেটের সময় ০২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪