ভিয়েনা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আওয়ামী লীগ পুনর্বাসনের উদ্যোগ প্রতিহত করা হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৭৬ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১২ আগষ্ট) শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) সাখাওয়াত হোসেনর দেয়া বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যেসব উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাদের অবস্থাও গণভবনের মতো পরিণতি হবে। এছাড়া ১৫ আগস্ট যদি কোনো প্রতিবিপ্লবের চেষ্টা চলে, তা প্রতিহত করা হবে।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘যেসব সংবাদমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায়, তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি।’

এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে।’

বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আওয়ামী লীগ পুনর্বাসনের উদ্যোগ প্রতিহত করা হবে

আপডেটের সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪