ভিয়েনা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

কোটা আন্দোলনের সময় আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে এই পরীক্ষার্থীরা জামিন পেয়েছেন।

জামিন পাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।

এর আগে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটা আন্দোলনের সময় আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আপডেটের সময় ০৮:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪