ভিয়েনা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মাভাবিপ্রবিতে কোটা বিরোধী আন্দোলনে বহিরাগতের অনুপ্রবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৬৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে সরকারী এম.এম আলী কলেজের বিএসএস ১ম বর্ষের শিক্ষার্থী মাহিন নামের এক শিক্ষার্থীকে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ের ব্যানারে মিছিল করানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্য জাহিদ হাসানের বিরুদ্ধে।
বুধবার (১০ জুলাই ২০২৪) দুপুরে আন্দোলন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে।
প্রক্টর অফিসে এ বিষয় নিয়ে জরুরী সভায় শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ শাহীন উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ মুছা মিয়া, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আজিজুল হক, ছাত্রলীগ সভাপতি মানিক শীল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জরুরী সভা শেষে অভিযুক্ত সাংবাদিক ও বহিরাগত শিক্ষার্থীকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
সভার আলোচনায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কর্মকান্ড নিয়ে প্রশ্ন দেখা দেয়। সাংবাদিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ ২.৫ বছর (নিয়মানুযায়ী মেয়াদ ১ বছর), সাংবাদিক সমিতির ফেসবুক পেজে উস্কানিমূলক বক্তব্য প্রচার, সমিতিতে সাধারণ সম্পাদকের অংশগ্রহণ না থাকাসহ নানা অভিযোগে সাংবাদিক সমিতির কার্যক্রম ‘স্থগিত’ করা হয়। এছাড়া গঠনতন্ত্র ও বৈধ নথিপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রে জমাদান পূর্বক সাংবাদিক সমিতির নামে নিবন্ধন গ্রহণের নির্দেশ দেয়া হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে কোটা বিরোধী আন্দোলনে বহিরাগতের অনুপ্রবেশ

আপডেটের সময় ০৮:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪