ভিয়েনা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৫১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শক্তি-সামর্থ্যের বিচারে আফগানদের থেকে যোজন এগিয়ে প্রোটিয়ারা। শুধু বিপক্ষে ছিল পূর্ব ইতিহাস। পূর্বে কখনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি তারা। এমনকি সর্বশেষ ৯ নকআউট ম্যাচের ৮টিতে হারায় চোকার্স অপবাদ ঠেসে যায় দলটির পিঠে।

আফগানিস্তানকে মাত্র ৫৬ রানে অলআউট করে ও ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ওই চোকার্স অপবাদ ঘুচিয়েছে এইডেন মার্করামের দল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। আইসিসির টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে পা রেখে ইতিহাস গড়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) আফগানদের দেয়া ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।

অল্প রান তাড়ায় নেমে সাবধানী ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। দলীয় পাঁচ রানে ডি ককের উইকেট হারায় তারা। এরপর হেনড্রিকস ও মার্কারাম দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড-ভারত ম্যাচের জয়ী দলকে।

এর আগে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রশিদ খান। তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা। চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা গুরবাজ ম্যাচের প্রথম ওভারেই জেনসেনের বলে হেন্ডরিক্সকে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় ওভারে নাইবকে ফেরান জেনসেন।

রাবাদা-নরকিয়াদের বলও সামলে উঠতে পারেনি আফগান ব্যাটাররা। দলটির পক্ষে কেবল ওমারজাই (১০) দুই অঙ্কের রান করতে পেরেছেন। ২ রানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। প্রোটিয়া বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১১.৫ ওভারেই অলআউট হয় আফগানিস্তান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ১.৫ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি। ৩ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মার্কো জেনসেন। দুইটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাদা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আপডেটের সময় ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪