ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

সাকলায়েনের জন্য খুব খারাপ লাগছে: পরীমনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ৬৭ সময় দেখুন

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারাতে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন। গেল ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য আবেদন করা হয়েছে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নায়িকা পরীমনি। সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে পরীমনি বলেন, সাকলায়েনের জন্য খুব খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে।

‘সাধারণত যে ট্যালেন্ট, সফল হয়-তার পেছনে অনেকেই লেগে থাকে। এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে। সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে।’

পরীমনি আরও বলেন, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয়, তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু আগাইছে, কী আগাইছে, কোথায় থেমেছে এই সম্পর্ক-কিছুই বলতে পারব না। কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলছি, তাই এখন বলার ইচ্ছাও নেই।

সাকলায়েনের সঙ্গে সম্পর্কের বিষয়ে নায়িকা বলেন, এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে ক্লিয়ার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করেছি, কোনো কিছুই ক্লিয়ার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাকভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়েও আমি এখন পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই বা আমি কোনো রকম বাধ্যও হইনি।

‘তবে যদি এ রকম মনে হয়, আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলব। আমার মনে হয় না, সে কোনোরকম এ ধরনের কথা বলবে। কারণ, পুরো বিষয়টির মধ্যেই আমি নেই। কারও হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলায়েনের সঙ্গে এমনটা হচ্ছে, এটা হলে সে দোষ তো আর আমি নেব না।’

ঢাকা/ইবিটাইমস/ডেস্ক/আরএন

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাকলায়েনের জন্য খুব খারাপ লাগছে: পরীমনি

আপডেটের সময় ০৮:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪