ভিয়েনা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বাংলাদেশ জাতিসংঘের ইকোসক এর সদস্য নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৭১ সময় দেখুন

জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার ( ৮ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও জানায়, ২০২৫-২০২৭ মেয়াদে বাংলাদেশ ইকোসক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে, ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়া, সৌদি আরব, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান এ নির্বাচনে জয় লাভ করেছ।

ইকোসক জাতিসংঘের মূল ৬টি অঙ্গসংস্থার একটি। বহুপক্ষীয় ও উন্নয়ন কূটনীতি প্রশ্নে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচিত অঙ্গসংস্থাটি।

বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশের বিজয়কে ‘বাংলাদেশের উন্নয়ন সফলতার বৈশ্বিক স্বীকৃতির অংশ’ হিসেবে আখ্যায়িত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে বাংলাদেশের সাফল্য, বাংলাদেশের প্রতি অন্যান্য দেশের বিশ্বাস, নির্ভরতা ও সম্মানের স্বীকৃতি।

এর আগে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির (দ্বিতীয় কমিটি) সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিসের সভাপতিত্বে, গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তোরণ করতে যাচ্ছে। এ বিষয়ে গুরুত্ব আরোপ করে রাষ্ট্রদূত মুহিত বলেন, “ইকোসকের সদস্যপদ আমাদের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অবাধ ও টেকসই উত্তোরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ জানায়, ইকোসকের সদস্যপদ জাতিসংঘের বিভিন্ন ফোরাম, কমিশন, কমিটি, নির্বাহী বোর্ড, ইউএন-এসকাপের মতো আঞ্চলিক প্লাটফর্মে সহায়ক নীতি প্রণয়নসহ বাংলাদেশের নেতৃত্ব এবং জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের অব্যাহত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে; বলেন রাষ্ট্রদূত মুহিত।

বাংলাদেশ বর্তমানে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। ইকোসকে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ জাতিসংঘের ইকোসক এর সদস্য নির্বাচিত

আপডেটের সময় ০৭:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪