ভিয়েনা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৪০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।

মৃত কৃষকরা হলেন, মিরাশী ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।

মিরাশী ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে আউশ ধানের একই জমিতে পাওয়ার টিলারে হাল চাষ করছিলেন। সেখানে সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, “বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় মরদেহগুলো তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করা হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

আপডেটের সময় ০২:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪