ভিয়েনা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

অবশেষে কলকাতার সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের মরদেহের কিছু অংশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৩৪ সময় দেখুন

কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটিই ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিতাংশ

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (২৮ মে) ভারতের পশ্চিমবঙ্গের ও দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়,কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মানুষের মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে তা নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় যাওয়া ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টকে বলেন, আমরা কলকাতা স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে একটি মরদেহের দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে সেটি সংসদ সদস্য আনারের কি না তা আমরা এখনও নিশ্চিত নই। তাছাড়া কলকাতা সিআইডি বা পুলিশ আমাদের এখনও অফিসিয়ালি নিশ্চিত করেনি।

আমরা এই মুহূর্তে ঘটনা তদন্তের স্বার্থে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি খালে তল্লাশীর কাজ পরিদর্শনে রয়েছি। এর মধ্যে আমরা এই তথ্য পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলের (সঞ্জিভা গার্ডেন) দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নিশ্চিত হতে পারবো।

তিনি আরো বলেন, মরদেহ বা দেহাংশ উদ্ধার হলেই যে সেটি সংসদ সদস্য আনারের সেটি আগাম বলার সুযোগ নেই। ডিএনএ টেস্ট করার পরে নিশ্চিত হওয়া সম্ভব।

এদিকে ডিবি সূত্র বলছে, ভারতের সিআইডি সেপটিক ট্যাংকিতে তল্লাশি করে আশানুরূপ ফলাফল পেয়েছে বলে জানিয়েছেন। কলকাতা পুলিশকে গ্রেপ্তারকৃত জিহাদ হাওলাদার বলেছিল সে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশ কমোডে ফেলেছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবশেষে কলকাতার সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের মরদেহের কিছু অংশ উদ্ধার

আপডেটের সময় ০৭:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪