ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৩৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০মে) দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনে চরফ্যাশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলমগীর হোসেন এ প্রতীক বরাদ্দ দেন।

এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আখন (মটর সাইকেল), দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহে আলম খোকন (হেলিকপ্টার), জাতীয় পার্টির শহিদুল ইসলাম সোহেল (নাঙ্গল), কন্ঠশিল্পী ফিরোজ প্লাবণ (ঘোড়া), মরহুম অধ্যক্ষ মোহাম্মদ আরব আলী মাষ্টারের মেয়ে শাহিদা আক্তার বেনু (আনারস) প্রতীক পেয়েছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওযামী লীগের সহ-সভাপতি মো.সাদেক মিয়া (তালা), সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান (বই) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেযারম্যান ও উপজেলা মহিলা আওযামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা আকতার মিলা (কলস), হাসিনা বেগম ( ফুটবল) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপের এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। এতে চরফ্যাশন উপজেলায় ২১ টি ইউনিয়নে ৩ লাখ ৯৭ হাজার ২১৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৫২ জন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৩৬৩ জন। এবং তৃতীয় লিঙ্গে ৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আপডেটের সময় ১০:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪