ভিয়েনা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেশের সেবায় যুবলীগকে এগিয়ে আসতে হবে- শেখ ফজলে শামস পরশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ৩৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের সেবায় যুবলীগকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে দেশের মানুষের কল্যানে নিয়োজিত হতে হবে। তবেই যুব সমাজ হবে দেশের জন্য আর্শিবাদ। প্রতিটি দেশের সকল শ্রেণির মানুষ যুবকদের কাছ থেকে অনেক সেবা আশা করেন। আর এ জন্য সমাজকে নীতি-নৈতিকতার শিক্ষায় আদর্শ যুব সমাজ গড়ে তুলতে হবে। আর যুব সমাজ এ নৈতিকতার শিক্ষা পাবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধ্যমে। আমাদের যুবলীগের প্রতিটি কর্মীকে সেই নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যকে শিক্ষা দিতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠা এ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমরা গর্বিত।

শনিবার (১৮ মে) দুপুরে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

জেলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন, পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনের এমপি ও সাবেক মন্ত্রী এ্যাড. শ.ম রেজাউল করিম, পিরোজপুর-২ ( ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনের এমপি মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি একেএমএ আউয়াল, সাধারন সম্পাদক কানাই লাল বিশ^াস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ, মো. জসিম মাতুব্বর, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয়।

উল্লেখ্য, স্বাধীনতার পর এই প্রথম পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। দলটির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়েছে।

সব শেষে গত ২০১০ সালের ১ লা আগস্ট তৎকালীন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক ও সাধারন সম্পাদক মির্জা আজম বর্তমান সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারন সম্পাদক মো. জিয়াউল হাসান গাজীকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের সেবায় যুবলীগকে এগিয়ে আসতে হবে- শেখ ফজলে শামস পরশ

আপডেটের সময় ০৭:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪