ভিয়েনা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেশের তাপপ্রবাহের আপডেট জানালো আবহাওয়া অধিদপ্তর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩৫ সময় দেখুন

বৃষ্টির পর সারাদেশে আবারও তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর ভাপসা গরম

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১৭ মে) ঢাকার আগারগাও আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ‌ শুক্রবার‌ এবং আগামীকাল শনিবার‌ও এই তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন দেশের সংবাদ মাধ্যমকে বলেন,গতকাল বৃহস্পতিবার সারা দেশেই তাপপ্রবাহ ছিল। আজ শুক্রবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। তবে তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না।

মনোয়ার হোসেন আরও বলেন, আগামী ১৯ মে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিন দেশের কিছু অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সোমবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এদিন মোটামুটি সারা দেশ থেকেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে।

আগের দিন চট্টগ্রাম বিভাগের কিছু জেলা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ ছিল। তবে গতকাল বৃহস্পতিবার তা সারা দেশেই ছড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের সব বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রামেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ‌ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকাল দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশেই সামান্য কমতে পারে। বৃষ্টিপাত বাড়ায় পরদিন রবিবার সারা দেশের দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের তাপপ্রবাহের আপডেট জানালো আবহাওয়া অধিদপ্তর

আপডেটের সময় ০৯:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪