ভিয়েনা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বাইয়ে নিহত ১৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মুম্বাইতে বজ্রঝড়ে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ভেঙে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৪ জন। সোমবার (১৩ মে) বিকেলের দিকে হঠাৎ শক্তিশালী ঝড় শুরু হলে বিলবোর্ডটি ভেঙে পড়লে এর নিচে বহু মানুষ চাপা পড়ে। কারণ বিলবোর্ডটি একটি ব্যস্ত সড়কের পাশে ছিল।

ঝড়ের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোলপাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

দুর্ঘটনার পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিলবোর্ড সরানোর কাজ করে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত বিলবোর্ড সরানোর কাজ চলে। এ ঘটনায় কিছু সড়কে যান চলাচলা বন্ধ করে দেওয়া হয়। মুম্বাইয়ের ব্যস্ত বিমানবন্দরেও এর প্রভাব পড়ে।

এই ঘটনায় মহরাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মুম্বাই পৌর করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় ৭৪ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ৩১ জনকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার বিকেলে এই ঝড় ওঠার কিছু ক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে। আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর এবং থানের বাসিন্দাদের। তার পরেই কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়। ধুলায় পুরো শহর ধূসর হয়ে যায়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বাইয়ে নিহত ১৪

আপডেটের সময় ০৮:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪