ভিয়েনা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

চরফ্যাশন উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৪০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় তিন পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১০ টাক থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে তারা মনোনয়ন পত্র জমা দেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন-চেয়ারম্যান পদে (১) বর্তমান চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,(২) একেএম শাহে আলম খোকন (৩) সাদিয়া আক্তার (৪) নুর ইসলাম বাচ্চু, (৫) জাতীয় পার্টির চরফ্যাশন উপজেলা শাখার সহসভাপতি শহিদুল ইসলাম সোহেল, (৬) চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন।

ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন-(১) বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া, (২) আব্দুল্লাহ আল নোমান।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন (১) বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিম , (২) হাসিনা বেগম।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো.দেলোয়ার হোসেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবছরই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও এসব প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার ৯ মে। মনোনয়ন বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩-১৫ মে। আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ আগামী ৫ জুন বুধবার।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশন উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেটের সময় ০৩:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪