ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ৩৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. আওলাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে।

নিহত শিশু আওলাদ ওই ওয়ার্ডের বাসিন্দা মো. আবু কালাম মাঝির ছেলে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২ টার দিকে আওলাদের মা যখন রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই আওলাদ বাড়ির দক্ষিণ পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা আওলাদকে না দেখে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয়  চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সাঈদ আহমেদ বলেন, শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪