ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী ভাইয়ের মানবেতর জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ২৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: করিম খান উজ্জ্বল (৪৮), শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিছানাতেই জীবন কাটে তার। বাবা জীবিত থাকাকালীন পরিবারের সকলের সাথে একত্রে ভালোই জীবন কেটেছিল তার। তবে বাবা পরপারে যাওয়ার সাথে সাথে উজ্জ্বলের সুখ ও যেন পরপারে চলে গেছে। মেঝো ভাইয়ের প্রতারণার শিকার হয়ে স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ প্রতিবন্ধী উজ্জ্বলের।

উজ্জ্বল ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক উকিল পাড়া সড়ক এলাকার বাসিন্দা মৃত হাজী মোফাজ্জল হোসেন খলিফার ছেলে। ৪ ভাইয়ের মধ্যে তৃতীয় সে।

উজ্জ্বল জানান, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরে শুয়ে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রায় ১৫ বছর আগে বাবা মারা যান। এরপর মেঝোভাই মাহাবুবের সাথে একত্রে থাকতাম এবং বাবার রেখে যাওয়া সম্পদ থেকে যা আয় হতো তা দিয়ে চলতো সংসার। তবে হঠাৎই আমার ও আমার পরিবারের প্রতি মেঝো ভাইয়ের আচার আচরণ খারাপ দেখতে পাই। তাই মেঝো ভাইকে আমার ওয়ারিশী সম্পদ বুঝিয়ে দিতে বলি। এতেই কাল হলো আমার। আমাকে আলাদা করা হয়, তবে আমার সম্পদ বুঝিয়ে না দিয়ে উল্টো ৪২ লক্ষ টাকা পাবে বলে দাবী করে। ফলে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে আমার। টাকার অভাবে ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে।

ভাই মাহাবুরের প্রতারণা থেকে বাঁচাতে ও পাওনা সম্পদ ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন উজ্জ্বল ও তার স্ত্রী সন্তানেরা।

এ ব্যাপারে উজ্জ্বলের ভাই মোবাইল ফোনে মাহাবুবের নিকট জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুব উল আলম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পায়নি। তবে ভুক্তভোগী অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী ভাইয়ের মানবেতর জীবন

আপডেটের সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪