ভিয়েনা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেছারাবাদে খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৪০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে খাবারের প্রলভোন দেখিয়ে ৬ বছরের একটি শিশুকে ধর্ষনের অভিযোগে মো. মেহিদি হাসান বাপ্পি শেখ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন বেপারীর ঘরের পিছন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পি ওই ইউনিয়নের জুলুহর গ্রামের মজিবর রহমান শেখের ছেলে এবং ওই চেয়ারম্যানের ভাগ্নে। আর ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শিশুটির মা তার ছোট বোনের জন্ম নিবন্ধন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদে যায়। তখন শিশুটিকে ঘরে একা রেখে যায়। শিশুটি ওই দিন দুুপরের দিকে প্রকৃতির ডাকে নিজ ঘরের পিছনে থাকা টয়লেটে যায়। এ সময় ওই যুবক তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে তাকে মুখ চেপে ধরে জোর করে ধর্ষন করে এবং কাউকে বললে হত্যার হুমকী দেয়।

নেছারাবাদ থানার এসআই মো. আসাদুজ্জামান আসাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেছারাবাদে খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেটের সময় ০৭:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪