ভিয়েনা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা মায়ের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৩১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত সাব্বির শেখ এর বাবা মা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় শহরের টাউন ক্লাবে সড়কে নিহতের পিতা-মাতা সহ স্থানীয়দের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত সাব্বিরের বাবা সুলেমান শেখ ও মা তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ্য, রবিবার (১৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে একটি মুদি দোকানের কর্মচারী সাব্বির শেখকে (১৭) অসুস্থ অবস্থায় দোকানের মালিক সজীব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ, ঈদের আগের দিন সাব্বির বাড়িতে চলে যায়। ঈদ শেষে সাব্বির কজে আসতে না চাইলে সজীব ও তার শ্বশুর শনিবার (১৩ এপ্রিল) সাব্বিরকে বাড়ি থেকে জোড় করে ধরে এনে মারধর করে। এতে তার মৃত্যু হয়। ওই অবস্থায় অসুস্থতার কথা বলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। মৃত্যুর পর পুলিশ হত্যা মামলা না নেয়া ও দোকান মালিক সজীবকে গ্রেফতার না করার কারনে হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান নিহত সাব্বিরের পরিবার।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান, প্রাথমিক ভাবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা মায়ের মানববন্ধন

আপডেটের সময় ০৪:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪