ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা আবারও যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মালিকের বিরুদ্ধে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • ৩৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে একটি মুদি দোকানের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। নিহত কর্মচারীর নাম সাব্বির শেখ (১৭)। সে পিরোজপুর পৌর এলাকার দক্ষিণ নামাজপুর গ্রামের সুলেমান শেখের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, সাব্বির এক বছর ধরে সজীবের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। ঈদের আগের দিন সে বাড়িতে চলে যায়। শনিবার (১৩ এপ্রিল) নিহত সাব্বিরের বোন দোকান মালিক সজিবকে এই বলে খবর দেয় যে, তার ভাই সাব্বির পালিয়ে যাচ্ছে। দোকান মালিক সজীব ও তার শ^শুর সে সংবাদ শুনে শনিবার সাব্বিরকে বাড়ি থেকে নিয়ে আসে।

স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে সাব্বিরের মাথা ব্যাথা শুরু হয়েছে এবং দুপুর নাগাদ ব্যাথা বাড়ছে এমন কথা বলে দোকান মালিক সজিব তাকে ওই দিন দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পওে দোকান মালিক সজিব হাসপাতাল থেকে লাশ নিতে গেলে পুলিশ খবর পেয়ে তাতে বাঁধা দেয়। পরে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ।

নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ, দোকান মালিক সজিব তাকে বাড়ি থেকে জোড় করে ধরে এনে মারধোর করেন। আর ওই মারধরে তার মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানায়, প্রাথমিক ভাবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বরিশালে ৫৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মালিকের বিরুদ্ধে

আপডেটের সময় ০৪:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪