ভিয়েনা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • ৫২ সময় দেখুন

সম্ভাব্য আক্রমণের আশঙ্কা বাস্তবে রূপ দিয়ে দখলদার ইসরায়েলের ভূমি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১৩ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস জানায়, মধ্যপ্রাচ্যের সময় রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র যুক্ত ড্রোন ছুড়েছে তেহরান। যেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য যে,গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি শুরু করে ইরান।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে জানান, ইসরায়েলে হামলা চালাতে ইরান ১০০ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে প্রথম হামলায় ইসরায়েলে কতগুলো ড্রোন ছোড়া হয়েছে সে তথ্য স্পষ্ট করে জানায়নি এক্সিওস।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে জর্ডান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান এবং থাইল্যান্ড থেকে ইসরায়েলের দিকে আসা আরও দুটি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।

অস্ট্রিয়া সহ ইউরোপ থেকে বাংলাদেশী প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার সময় সাধারণ মধ্যপ্রাচ্যের এই বিমান রুট ব্যবহার ব্যবহার করে থাকেন। তবে বিভিন্ন
বিমান সংস্থার পক্ষ থেকে এখনও কিছু বলা হয় নি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে

আপডেটের সময় ১০:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪