ভিয়েনা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

লালমোহনে সহায়তা পেলো ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ২৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে লালমোহনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ মঞ্জুরি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহয়তা প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

বক্তব্যে তিনি বলেন, যেকোনো দুর্যোগে দেশের মানুষের সাথে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনায় আমরা প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা পৌঁছে দিয়েছি। এবারও তাঁর নির্দেশনায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

পরে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে উপজেলার ৮০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা করে তুলে দেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গরা।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল সকালে আচমকা কালবৈশাখী ঝড়ে উপজেলার ২শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সহায়তা পেলো ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার

আপডেটের সময় ০২:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪