ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

কালবৈশাখী ঝড়ে তছনছ লালমোহন, নিহত-২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৩৫ সময় দেখুন

লালমোহন-তজুমদ্দিন প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ের তা-বে তছনছ হয়ে গেছে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার অন্তত আড়াইশত ঘরবাড়ি।

রোববার বেলা ১১ টার দিকে লালমোহনে হঠাৎ করেই বইতে শুরু করে ঝড়। প্রায় ঘন্টাখানেক ধরে চলে ঝড়ের তা-ব। এতে ঘর চাপা পড়ে ও বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নে বজ্রপাতে মোঃ বাচ্চু (৩৫) ও ফরাজগঞ্জ ইউনিয়নে ঘর চাপায় হারিছ আহমেদ(৭০) নিহত হন। নিহত বাচ্চু চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরলেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা কয়ছর আহমেদের ছেলে ও হারিছ ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে সকালে ১০/১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে বহু বাড়িঘর ও গাছপালা। এছাড়াও বজ্রপাত, ঘর চাপা ও গাছের আঘাতে আহত হয়েছেন প্রায় ১৫জন। ঝড়ের প্রভাবে লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে তিনটি ঘর দুমড়েমুচড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে ভোলা-আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর পক্ষে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তোহিদুল ইসলাম জানান, কালবৈশাখীতে প্রায় ২শত ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা তাদের পূর্ণাঙ্গ তালুকা করে সহায়তা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের আবেদন করবো।

সালাম সেন্টু/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালবৈশাখী ঝড়ে তছনছ লালমোহন, নিহত-২

আপডেটের সময় ০৩:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪