ভিয়েনা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বান্দরবন জেলায় সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে ডাকাতরা টাকা নিতে পারেনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ৩৪ সময় দেখুন

রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা’র দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ গণমাধ্যমকে তিনি এসব কথা জানান । তিনি বলেন, বান্দরবন জেলার রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি। ওই ব্যাংকের ভল্টে থাকা সব টাকা অক্ষত আছে।

শাহনেওয়াজ খালেদ আরও বলেন, সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুনে দেখা হয়। দেখা যায় যে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাখা এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটাই সেখানে রয়েছে।

তিনি আরও বলেন, দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারী ব্যক্তিরা হয়তো ভল্ট খুলতে পারেননি। এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করেন।

তবে স্থানীয় লোকজন জানান, অস্ত্রধারী ব্যক্তিরা যাওয়ার সময় সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনকে নিয়ে গেছেন। আজ বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

কেএনএফ অস্ত্রধারীরা সোনালী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা লুট করেছে। তবে কৃষি ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে তা এখনো জানা যায়নি। নিরাপত্তার কারণে বান্দরবানের সব ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।

ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া ব্যক্তিরা জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে টাকা লুট করে নিয়ে যায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বান্দরবন জেলায় সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে ডাকাতরা টাকা নিতে পারেনি

আপডেটের সময় ০৮:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪