ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ডামি প্রার্থির মত জনগণকে ডামি নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ৪১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ দুই যুগ ধরে এ দেশের জনগণকে বোকা বানিয়ে, মানুষের সংবিধানিক সব অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বারবার জনগণকে বোকা বানাতে নতুন নতুন পন্থা আবিষ্কার করবে। ডামি প্রার্থির মত তারা জনগণকে ডামি নির্বাচনও উপহার দিয়েছে। আর কী বাকি রাখছে তারা। মানুষের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে। রাষ্ট্রকে একটি দলীয় রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে বলেই জনগণ আজ ডামি প্রার্থির মত দ্বাদশ সংসদ নির্বাচনকেও ডামি নির্বাচন বলেই সম্বোধন করছে।

তিনি বলেন, মানুষের সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করতে গিয়ে দুর্নীতিতে দেশ আজ সয়লাব। আমাদের রাষ্ট্রযন্ত্রগুলোকে এখন দলীয়করণ করা হয়েছে। যার ফলে মানুষ আজ অসহায় এবং ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত ।

বিএনপি মহাসচিব বলেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এটাই আমাদের একমাত্র মুক্তির পথ। এখানে কোন ব্যক্তি বা দল বড় কথা নয়, নিজেদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বড় কথা।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডামি প্রার্থির মত জনগণকে ডামি নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

আপডেটের সময় ০৯:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪