ভিয়েনা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এ ঘটনা ঘটল। আর স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

সম্প্রতি কেজরিওয়াল অনলাইনে হাজিরা দেওয়ার আর্জি জানালে তাতে রাজি হয়নি ইডি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন তদন্তকারীরা।

দিল্লি হাইকোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে জামিন দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তার বাড়িতে। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট ৯ বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু প্রত্যেকবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

আপডেটের সময় ০৭:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪