ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৩২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে। আমেরিকায়ও দুর্নীতি হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে দুর্ভাবনার শেষ নেই। রাজধানীর ভেতরে গণপরিবহনগুলোর দিকে তাকানো যায় না। এর থেকে মফস্বলের গাড়িগুলো অনেক উন্নত। রঙ দিয়ে গাড়ি না চালিয়ে, ফিটনেস নিশ্চিত করার জন্য বিআরটিএ এবং হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় কিছুটা যানজট হবে। একদম যানজট মুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। ঈদে দুই জায়গা ঠিক করলে সব ঠিক- হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং গাজীপুর সড়কে। এ সময় হাইওয়েতে ৩ চাকার গাড়ি এখনো চলছে দাবি করে এর কারণে অনেকের প্রাণহানি হয় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

বাসের বেহাল অবস্থা নিয়ে পরিবহন নেতাদের উদ্দেশে মন্ত্রী  বলেন, আপনারা বলছেন ঈদে লক্কড়ঝক্কড় বাস ঢাকায় আসে। কিন্তু এমন বাস এ শহরেই আছে। ঈদের আগে এসব বাসে রং লাগায়, যা ১০ দিনও থাকে না। বাসগুলো দেখলে লজ্জা লাগে। আপনাদের কি লজ্জা করে না? দেশ এত এগিয়ে গেল, আর গাড়ির গরিব গরিব চেহারা।

ওবায়দুল কাদের বলেন, আমি দীর্ঘ দিন ধরে এই সেক্টরে মন্ত্রী। প্রতিবছর ঈদযাত্রার সভা হয়। তবে সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, তা ঠিকভাবে পালন হচ্ছে কিনা তা আর পরে মূল্যায়ন করা হয় না।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৭:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪