ভিয়েনা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

কারামুক্ত হলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ কারামুক্ত হয়েছেন। রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে সকালে ঢাকার মহানগর দায়রা জজ আ স ম শামস জগলুল হোসেন জামিনের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গত ৫ মার্চ মেজর (অব.) হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন মেজর (অব.) হাফিজ আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেছিলেন।’

গত ২৮ ডিসেম্বর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এ মামলায় বিএনপিনেতা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের এক বছর ৯ মাস করে কারাদণ্ড দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তায় সমাবেশ করার সময় আসামিরা পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারামুক্ত হলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

আপডেটের সময় ০৭:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪