ভিয়েনা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিবের জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:২১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বরিশাল কারাগার থেকে বের হন।

ওই নেতার পক্ষের আইনজীবী এ্যাড. ওয়াহিদুজ্জামান সোহেল তার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি মামলায় জেলার নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান গত ৮ ফেব্রুয়ারি হাইকোটে থেকে জামিন পান। পরে রাষ্ট্রপক্ষ তার জামিনের স্থাগিতাদেশ চেয়ে আপিল করলে সুপ্রীমকোর্ট ওই জামিন বহাল রাখেন।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় শাসক দলের এক কর্মী বাদী হয়ে উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খানকে প্রধান ও কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দীন মোহাম্মাদকে দ্বিতীয় আসামী করে ৯ জনকে নামীয় এবং অসংখ্যদের অজ্ঞাত করে ওই মামলাটি দায়ের করেন । পরে গত ২০২৩ সালের ০৯ ফেব্রয়ারী উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান সহ ৫ নেতাকর্মী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রসুল এর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করেন। এক মাস কারাভোগের পরে অন্য চার আসামী হাইকোর্টে থেকে জামিন মুক্ত হন।

উল্লেখ্য, এর আগে উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সামজিক যোগযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এতে ওই নেতাকে প্রধান করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিন খান বাদী হয়ে ৯ জনকে নামীয় এবং অসংখ্যদের অজ্ঞাত করে ওই মামলাটি দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত করে গত বছরের ২৮ আগষ্ট ১১ জনের বিরুদ্ধে চার্জ প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিবের জামিন

আপডেটের সময় ০৪:১২:২১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪