ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় লালমোহনে শিক্ষার্থীকে সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৪ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মো. মহিন নামে এক শিক্ষার্থী এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের আয়োজনে শিক্ষার্থী মহিনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মহিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মো. মোতাছিন বিল্লাহর ছেলে। এ ছাড়া সে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি এবং ২০২৩ সালে ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। শিক্ষার্থী মো. মহিন ২০২৪ সালের এমবিবিএস পরীক্ষায় দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের উপদেষ্টা আব্দুল মন্নান মাস্টার, চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, তজুমদ্দিন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তরী, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় পরিবারের আহ্বায়ক ডা. মো. জসিম তরী, ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হাওলাদারসহ লালফুলের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় লালমোহনে শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেটের সময় ০৬:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪