ভিয়েনা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে আনা হবে – আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ৩৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে অবস্থান করছেন, তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে তিনি বলেন, “ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো আমরা আরো জোরদার করার চেষ্টা করবো।”

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. ইউনূসকে আইনের বিধান মেনে সাজা দেয়া হয়েছে।“এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলবো না;” যোগ করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে দেশে ফিরিয়ে আনা হবে – আইনমন্ত্রী

আপডেটের সময় ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪