ভিয়েনা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ইইউ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ৩৯ সময় দেখুন

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ইইউ

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

চার্লস হোয়াইটলিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরএলাহি মিনা জানান, চার্লস হোয়াইটলি প্রধানমন্ত্রীকে বলেছেন, গ্লোবাল গেটওয়ের আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বর্তমানে যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে তা আগামী দিনগুলোতে আরও বাড়ানো হবে।

তিনি (রাষ্ট্রদূত) ইবিএ (এভরিথিং বাট আর্মস) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সামিটে ইতিমধ্যে বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে ইইউ।

তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের উদ্যোগের প্রশংসাও করেছে ইইউ রাষ্ট্রদূত।.প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ৫০ বছরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।

তাছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইবিএর আওতায় সহযোগিতা অব্যাহত রাখার জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ইইউ

আপডেটের সময় ০৭:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪