ভিয়েনা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য রাষ্ট্রপতির সফর স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ সারাদেশে দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পাবনায় সফর স্থগিত করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় পাবনায় আসার কথা ছিলো মহামান্য রাষ্ট্রপতির। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা ছিলো রাষ্ট্রপতির।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছিলেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকেও এসব তথ্য জানা যায়।

পাবনার জেলা প্রশাসক মুহাম্মাদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে আরো জানান, আবহাওয়া অনুকূল হলে আগামী মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাবনায় আসবেন মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য রাষ্ট্রপতির সফর স্থগিত

আপডেটের সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪