ভিয়েনা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর নতুন মন্ত্রিসভার সহকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

রেকর্ড পঞ্চমবার এবং পরপর চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ হাসিনা প্রথমে সকাল ৯টা ৫৯ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একবার পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

৭ জানুয়ারি, ২০২৪-এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টির মধ্যে ২২২টি সংসদীয় আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জনের চার দিন পর শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

আপডেটের সময় ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪