ভিয়েনা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে প্রবাসী দিবস উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ৩৬ সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, ইতালিঃ ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর আয়োজনে ভেনিসের ঢাকা বিরিয়ানি হাউজ হলরুমে ৩০ শে ডিসেম্বর সংক্ষিপ্ত আলোচনা, কেক কাটা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী দিবস পালন করেছে সংগঠনটি।

দুপুর আড়াইটায় ছোট সোনামনিদের কেরাত, চিত্রাঙ্গন ও পিঠা মেলা মাধ্যমে দিবস টি পালন করার কথা থাকলেও সরজমিনে তা খুঁজে পাওয়া যায়নি। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ২৯ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অনেকেই উপস্থিত হননি। তবে খবর নিয়ে জানা যায় সভাপতি বাংলাদেশে আছেন। সাধারণ সম্পাদক অসুস্থ লন্ডনে আছেন। তবে যুগ্ম সাধারণ সম্পাদ ও ধর্মীয় সম্পাদক ভেনিসে বসবাস করেন, মিডিয়া সম্পাদক রোম থেকে একদিন আগেই ভেনিসে চলে আসেন।

তিন সম্পাদকের উপস্থিতিতে রাত সাড়ে ৭ দিকে ধর্মীয় সম্পাদক বেলাল হোসাইন এর সভাপতিত্বে , ভেনিস শাখা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়ালকে প্রধান অতিথি ও ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু সহ উপস্থিত কয়েক জনকে বিশেষ অতিথি করে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটা হয়।

ভেনিসে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশীদের বসবাস। অথচ তার মধ্যে মাত্র প্রায় ৩৫ জন প্রবাসীর উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করে সংগঠনটি।

অনুষ্ঠানে আগত অনেকেই অসন্তোষ প্রকাশ করে বলেন, সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতার কারণে প্রবাসী দিবসে প্রবাসীরা অংশগ্রহণ করেননি।

পরিশেষে স্থানীয় সঙ্গীত শিল্পীরা দর্শক শূন্য হলে সংগীত পরিবেশন করেন। অনেকে মনে করেন যেহেতু প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রবাসী কল্যাণ পরিষদ , এই সংগঠনের উচিত প্রবাসীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা ও তাদের নানা সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া।

মোহাম্মদ উল্লাহ সোহেল/ইবিটাইমস 

জনপ্রিয়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে প্রবাসী দিবস উদযাপন

আপডেটের সময় ০৪:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪