ভিয়েনা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন কর্মসূচি পালন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ১২৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রীড়া পরিষদের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের নেতৃত্বে বড় ও আকর্ষনীয় র‍্যালি বের হয় এবং র‍্যালিটি শহর ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ, খেলোয়ার, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ও সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেছে।

এই কর্মসূচির আলোকে ঝালকাঠি শহীদ মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে বুধবার বিকাল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলার মধ্যে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা ১-০ গোল ব্যবধানে নলছিটি উপজেলা দলকে পরাজিত করেছে। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন। এ সময় তার সাথে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও সহসভাপতি হাবিবুর রহমান হাবিলসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ামুদিরা উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন কর্মসূচি পালন

আপডেটের সময় ০৫:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩