ভিয়েনা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

নির্বাচনের ট্রেন কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন কেউ থামাতে পারবে না। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হোক যথা সময়ে নির্বাচন হবে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। এর মধ্যে ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকারসহ অনেক দেশের নির্বাচন অনেক সময় বিরোধী দলের অনুপস্থিতে হয়। কিন্তু সেইসব নির্বাচনকে কেউ অবৈধ মনে করে না। কারণ, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে আসে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। সেখানে দু-একটা দল নির্বাচনে না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে বা অংশগ্রহণমূলক হবে না—এটা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, ৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, এটাই বিরাট সাফল্য।

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে লক্ষ করা যাচ্ছে। দুই-একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা, তারচেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন সেটা বেশি করে ভাববার বিষয়।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢালাওভাবে সবাই স্বতন্ত্র নির্বাচন করবে বিষয়টা এমন নয়। ১৬ তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’

ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্পর্কের মাঝে টানাপোড়েন বন্ধুত্বেরই অংশ।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের ট্রেন কেউ থামাতে পারবে না : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৪:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩