ভিয়েনা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল ১১:৩০ টায় লালমোহন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর নেতাকর্মীদেরকে নিয়ে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন এমপি শাওন।

এসময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। সকলকে একত্রিত মানুষের বাড়ী বাড়ী গিয়ে শেখ হাসিনার উন্নয়নগুলো প্রচার প্রচারণা চালাতে হবে। উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে ভোটের দিন পরিবারের ভোটার সকলকে নিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। বাড়ী বাড়ী গিয়ে উঠান বৈঠক করতে হবে। ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনে নৌকা মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমূখ।

জাহিদ ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর মনোনয়নপত্র দাখিল

আপডেটের সময় ০৭:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩