ভিয়েনা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ৭১ সময় দেখুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে ডিএমপি

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২৯ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারের প্রধান ও উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হত্যা, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা, অগ্নিসংযোগসহ গতকালকের ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন থানায় মামলা হয়েছে। আরও মামলা হবে বলে জানানতিনি। এর একটিতে শনিবারের (২৮ অক্টোবর) সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে ডিবি কর্তৃক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকালে গুলশানের বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় ঢুকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, আজ ভোরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যান। সকাল সাড়ে ৯টার দিকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, রাত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন বলে তিনি দাবি করেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতার

আপডেটের সময় ০৪:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩