ভিয়েনা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন। দক্ষিণ পূর্ব বঙ্গে সুড়ঙ্গ দিয়ে খুলল আরেক দুয়ার। নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এর মধ্য দিয়ে দেশের যোগাযোগব্যবস্থা নবদিগন্ত উন্মোচিত হলো।

উদ্বোধনী ফলক উন্মোচনের পর পরই আতশবাজি ফোটানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে চড়ে টানেল ধরে রওনা হন আনোয়ারা প্রান্তে। সেখানে নদীর তীরে আরেকটি ফলক উন্মোচন করেন। এরপর কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। এ টানেলের মাধ্যমে শিল্পঘেরা কর্ণফুলীর দুই পাড়ের মধ্যে যোগাযোগ সহজ হচ্ছে, সংযোগ হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের। তাতে গতি পাবে দেশের রপ্তানি বাণিজ্য।

কর্ণফুলী নদীর একপাড়ে বন্দর নগরী, অন্যপাড়ে আনোয়ারা উপজেলার শিল্প এলাকা। ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ার উচ্চাভিলাসী লক্ষ্য নিয়ে বানানো এই টানেলের মাধ্যমে এই দুই পাড় যুক্ত হচ্ছে। পথ খুলছে বিশ্বমানের যোগাযোগের।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

আপডেটের সময় ০২:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩